Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫ ১০:৫৬ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৬:০৬

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি ইন্টার-পিএসজি

দীর্ঘ ৯ মাসের জমজমাট এক লড়াই শেষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান ও পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনাতে আজ রাতে মুখোমুখি দুই ক্লাব।

সেমিফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে সবার আগে ফাইনালে উঠেছিল ইতালিয়ান জায়ান্ট ইন্টার। অন্য সেমিতে আর্সেনালকে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় জার্মানির বায়ার্ন মিউনিখের হোম ভেন্যু আলিয়াঞ্জ অ্যারেনাতে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল। ফাইনাল ম্যাচটি টিভি ও অনলাইন দুভাবেই উপভোগ করতে পারবেন বাংলাদেশের ফুটবল ভক্তরা।

বাংলাদেশ থেকে তিনটি চ্যানেলে দেখা যাবে ইন্টার-পিএসজি ফাইনাল। সনি টেন ২, ৩ ও সনি লিভ সরাসরি সম্প্রচার করবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

বিজ্ঞাপন

এছাড়াও অনলাইনে বেইন স্পোর্টস, ইয়াল্লা শুটসহ জনপ্রিয় সব সাইটে সরাসরি উপভোগ করা যাবে ফাইনাল ম্যাচটি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো