Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে ট্রেনের ফিরতি যাত্রা: ১০ জুনের টিকিট বিক্রি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১১:৫২ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৩:৩৮

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশে রেলওয়ে। তারই অংশ হিসেবে আজ পাওয়া যাচ্ছে আগামী ১০ জুনের টিকিট।

শনিবার (৩১ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের কর্মপরিকল্পনার তথ্যমতে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন, ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

বিজ্ঞাপন

আরও জানা গেছে, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো