Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল / বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস লিগ জিততে মরিয়া লাউতারো

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫ ১২:৪৪ | আপডেট: ৩১ মে ২০২৫ ১২:৪৫

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নে বিভোর লাউতারো

আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা শিরোপা জিতেছেন তিনি। ২০২২ সালে লাউতারো মার্টিনেজ উঁচিয়ে ধরেছিলেন বহু আরাধ্য বিশ্বকাপ ট্রফিও। তবে এখনো চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি তার। আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির মুখোমুখি লাউতারোর ইন্টার মিলান। রাতের ফাইনালের আগে মার্টিনেজ বলছেন, বিশ্বকাপের পর এবার ইউরোপ সেরার শিরোপাটাও জিততে চান তিনি।

সাম্প্রতিক সময়ে ইন্টারের সময়টা একেবারেই ভালো কাটছে না। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে এসি মিলানের কাছে হেরে বিদায় নেন তারা। কিছুদিন আগে শেষ হওয়া সিরি আ শিরোপাও হাতছাড়া হয় ইন্টারের। চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে থেকে লিগ শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের।

বিজ্ঞাপন

তবে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে থাকা ইন্টার দাপটের সঙ্গে খেলেই উঠেছে ফাইনালে। পিএসজির বিপক্ষে ফাইনালের আগে আত্মবিশ্বাসী মার্টিনেজ, ‘এটা সত্যিকারের ফাইনাল। এটার মাহাত্মটাই অন্যরকম। এই পর্যন্ত আমরা টুর্নামেন্টে যা করেছি, সেটা ধরে রাখাই চ্যালেঞ্জ। আমাদের সামনে এমন একটি প্রতিপক্ষ, যাদের আমরা অনেক সম্মান করি। আমাদের শক্তির জায়গা থেকেই তাদের ঘায়েল করতে হবে।’

এবারের আসরে এখন পর্যন্ত ৯টি গোল করেছেন লাউতারো। বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও শিরোপা ছুঁয়ে দেখতে চান তিনি, ‘আমাদের নিখুঁত ফুটবল খেলতে হবে। এটা ফাইনাল। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সতর্ক থেকেই আমরা মাঠে নামব। পিএসজিও তাদের সেরাটা দেবে। আমাদের এখানে বাধা দিতে হবে। আশা করি দারুণ একটা ম্যাচ হবে ও আমরাই শিরোপা জিতব।’

আজ রাত ১টায় আলিয়াঞ্জ অ্যারেনাতে মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মিলান।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো