Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামালপুরের ভিজিডির চাল জব্দ করেছে যৌথ বাহিনী

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১২:৫০

জব্দ হওয়া চালের বস্তা।

জামালপুর: জেলার ইসলামপুরে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী উন্নয়ন (ভিজিডি) এর ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৩০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সদর ইউনিয়নের কাচিহারা গ্রামের আজগর আলীর বসতবাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ওই বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা এসব চাল জব্দ করা হয়। আজগর আলীর ছেলে আনোয়ার হোসেন চাল ব্যবসায়ী।

জব্দ করা প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সরকারি এসব চাল জব্দ করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে চাল কালোবাজারিরা পালিয়েছে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুরের সহকারী কমিশনার ভূমি মো. রেজুওয়ান ইফতেকার ও ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ।

ওসি সাইফুল্লাহ সাইফ জানান, গোপন সংবাদে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে। মজুতকারীদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো