Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা, শিশুসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৫ ১৪:১৫ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৫:২০

রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন। ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাতভর গোলাবর্ষণ ও বিমান হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। শুক্রবার (৩০ মে) এর হামলায় একটি নয় বছর বয়সী শিশুসহ অন্তত দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৩১ মে) দক্ষিণ ইউক্রেনে ঘটা এই হামলার কথা জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ টেলিগ্রামের এক পোস্টে বলেছেন, জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়া একটি আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে এক মেয়ে শিশু নিহত হয়েছে এবং ১৬ বছর বয়সী একটি ছেলে শিশু আহত হয়েছে।

তিনি জানিয়েছেন, সেখানে বিস্ফোরণের ঘটনায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আরও বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, খেরসন শহরের ওপর পৃথক এক হামলায় ৬৬ বছর বয়সী একজন গুরুতর আহত হয়েছেন। খেরসন অঞ্চলের গভর্নর ওলেকজান্ডার প্রোকুদিন টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, রাশিয়ায় কুরস্ক অঞ্চলে রাতারাতি ইউক্রেনীয় ড্রোন হামলায় ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশটাইন।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর একে একে কয়েক হামলার পরে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। দুপক্ষের সংঘাতে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো