Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে দৃষ্টিনন্দন ৫ প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন রোববার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৪:৩৭ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৬:০৬

প্রাথমিক শিক্ষা অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামীকাল (১ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচটি নতুন দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (১ জুন) রাজধানীর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের মানসিক বিকাশ এবং শিক্ষার মান উন্নয়নে এই পাঁচটি নতুন ভবন উদ্বোধন করা হবে।

গত বৃহস্পতিবার (২৯ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানানো হয়।

নতুন উদ্বোধন হতে যাওয়া ভবনগুলো হলো, উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর এক নম্বর সেকশনের ওয়াক আপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর ১২ নম্বর সেকশনের খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরাস্থ দিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গেন্ডারিয়া ধুপখোলা মাঠ সংলগ্ন কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদফতর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। আর এসব ভবন নির্মাণে মোট ২৪ কোটি ৯৬ লাখ ৮ হাজার টাকা ব্যয় হয়েছে।

পাঁচটি ভবনের মধ্যে চারটি ছয় তলা ও চার তলা, একটি তিন তলা ভবন। ভবনগুলোর মধ্যে রয়েছে ৭৫টি শ্রেণিকক্ষ ও শিক্ষক কক্ষ এবং ৮৯টি ওয়াস ব্লক। নতুন ভবনগুলোর মাধ্যমে মোট দুই হাজার ৬৯৬ জন শিক্ষার্থীকে পাঠদানের সুযোগ সৃষ্টি হবে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো