Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খাগড়াছড়িতে স্রোতে ভেসে যাওয়া ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৬:০৭ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৬:০৯

উদ্ধার হওয়া মরদেহ।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা ও লক্ষ্মীছড়িতে নদীর পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়িতে মাইনী নদীর স্রোতে ভেসে নিখোঁজ হওয়া তড়িৎ চাকমা (৫৫)-এর মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে মাইনী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডুবুরি দলের নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের সাব-অফিসার সিদ্দিকুর রহমান। উদ্ধারের পর মরদেহটি দীঘিনালা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে দীঘিনালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ মে) সকালে মাইনী নদীর স্রোতে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে নিখোঁজ হন তড়িৎ চাকমা। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু করা হয়।

অপরদিকে খাগড়াছড়ির লক্ষীছড়িতে খালে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ উক্রাচিং মারমা (১৯) মরদেহ স্থানীয়দের সহায়তায় শুক্রবার (৩০ মে) বিকেলে উদ্ধার করেছে ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স। কয়েক ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে খাল থেকে লাশটি উদ্ধারের কথা জানান লক্ষীছড়ি ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার (ভারপ্রাপ্ত কর্মকতা) মো. রফিক আহম্মদ। উদ্ধারের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো