Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে নাতনিকে গলাটিপে হত্যা, নানি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৬:২০ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৬:৫৫

নাজিয়া আক্তার লাবনী।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে নানি লালবানুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতের দিকে লাবনীর নানা ব্রাহ্মণগ্রামের মৃত শুকুর আলী সরকারের বাড়ি এ ঘটনা ঘটে।

শনিবার (৩১ মে) দুপুরের দিকে নিহতের বাবা নাহিদ আলম স্ত্রী ও শাশুড়িসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। শিশুটির বাবা নওগা জেলার আত্রাই উপজেলার পতিসর গ্রামের নাহিদ আলম ঢাকায় কর্মরত ছিল। মা নার্গিস খাতুনের সঙ্গে নানা বাড়িতে থেকে স্থানীয় খাজা ইউনুস আলী ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সিরিতে পড়াশোনা করতো।

শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে লাবনী তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করছে। বাবা চাকুরির সুবাদে ঢাকাতে থাকেন ও মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত ৩-৪ মাস ধরে মায়ের সঙ্গেই লাবনী নানা বাড়িতেই ছিল। তবে মাঝে মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নানি শারিরীক নির্যাতন করতেন। এ ছাড়া বাবা খরচের টাকা দিলেও মেয়েকে দিতো না বলে অভিযোগ করেছেন নিহতের দাদা আব্দুস ছালাম প্রামানিক।

বিজ্ঞাপন

এ বিষয়ে লাবনীর বাবা নাহিদ আলম জানান, পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দুটি মেয়ের মধ্যে ফুলের মত বড় মেয়েটিকে পাষন্ডরা পিটিয়ে, গলা টিপে ও শ্বাসরোধে নির্মমভাবে হত্যা করেছে। এর সঙ্গে জড়িতদের শাস্তি ফাঁসি চাই।

এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনায়ারুল ইসলাম জানান, মরদেহের মাথা ও গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলা হয়েছে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো