Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রতীক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৬:২৩ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৭:৪২

পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু ব্যক্তি নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।

শুক্রবার (৩১ মে) বাদ মাগরিব পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিল আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।

তারেক রহমান বলেন, ‘খুব বেশি দিন আগের কথা নয়, মাত্র এক বছর আগে, গত জুলাই-আগস্টে পলাতক স্বৈরশাসক ক্ষমতা ধরে রাখার জন্য যে দমন–পীড়ন চালিয়েছে, তা নজিরবিহীন। বহু মানুষ প্রাণ হারিয়েছে, অসংখ্য মানুষ আহত ও পঙ্গু হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময় ৬৩ জন শিশুকে হত্যা করা হয়েছে। আজ জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর এই মাহফিলে শুধু তার জন্য নয়, গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই সব শহিদদের জন্যও দোয়া করছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, তাদের রক্ত ও আত্মত্যাগ বৃথা যাবে না। ইতিহাস একদিন এই দমন-পীড়নের বিচার করবে, আর সেদিন জনগণের রায়ই হবে চূড়ান্ত।’

সারাবাংলা/এজেড/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো