Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় যুবক‌কে পি‌টি‌য়ে হত‌্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ২১:০৬ | আপডেট: ১৪ জুন ২০২৫ ২১:১০

বগুড়া: বগুড়ায় পূর্ব শত্রুতার জে‌রে শা‌কিল মিয়া (৩২) না‌মের এক যুবক‌কে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে প্রতিপ‌ক্ষের লোকজন। শ‌নিবার (১৪ জুন) বিকেলে বগুড়া শহ‌রের ফুলবাড়ী জোড়াঘাট নামক স্থানে এ ঘটনা ঘ‌টে।

নিহত শা‌কিল শহ‌রের শিববা‌টি এলাকার সাজুর ছে‌লে।

নিহ‌তের স্বজনরা জানান, তা‌দের প্রতি‌বেশি জিতু (৪২) না‌মের এক প্রভাবশালী ব‌্যক্তি নিহত শা‌কি‌লের অষ্টম শ্রেণি পড়ুয়া মে‌য়েকে দীর্ঘদিন ধ‌রে বি‌য়ের প্রস্তাব দি‌য়ে আস‌ছে । কিন্তু জিতুর বয়স বেশি হওয়ায় তারা রা‌জি হ‌চ্ছি‌লেন না। এ নি‌য়ে তা‌দের ম‌ধ্যে দ্বন্দ্ব সৃ‌ষ্টি হয়। এ ঘটনার জে‌রেই জিতু ও তার লোকজন শা‌কিল‌কে তু‌লে নি‌য়ে পি‌টি‌য়ে হত‌্যা করে।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বা‌সির ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল মরদেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ঘটনার সঙ্গে জ‌ড়িত‌ অভিযুক্ত জিতুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পূর্ব শত্রুতার জে‌রে এ হত‌্যাকাণ্ড। ত‌বে হত্যার কারণ জানা যায়‌নি।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো