Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ২২:১০

পটুয়াখালী: পটুয়াখালীতে যাত্রিবাহী বাসের ধাক্কায় সাকিবুন নাহার শশী (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শশী গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। সে বরিশাল জমজম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শশী গলাচিপা থেকে পটুয়াখালী আসেন। পরে সেখান থেকে বরিশালে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনাল থেকে একটি বাসে ওঠার চেষ্টা করেন। এসময় পেছন থেকে বিসমিল্লাহ পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো