Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে নসিমনের ধাক্কায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ২২:২৮ | আপডেট: ১৪ জুন ২০২৫ ২২:৩৬

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় নসিমনের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানেরচালক শাহিন ইসলাম (১৪) নামে এক কিশোর আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ডাঙ্গা পাড়া এলাকায় আলম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেবীগঞ্জ-নীলসাগর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহিন ইসলাম উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সরকারপাড়া এলাকার শাহিবুল ইসলামের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বৃষ্টির মাঝেও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আইসক্রিম বিক্রি করছিলেন শাহিন। পরে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী নসিমন শাহিনের ব্যাটারিচালিত আইসক্রিম ভ্যানে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরতর জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুলসি রাণী তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই ঘাতক নসিমনটি স্থানীয়দের সহযোগিতায় জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার রায় বলেন, ‘মরদেহের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো