Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে‎ সরকারি অফিস

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১০:৪৪ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১৫:২৭

ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ১০ দিন পর ফের কর্মস্থলে ফিরছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

‎এতোদিন বন্ধ থাকার পর রোববার (১৫ জুন) সকাল ৯টা থেকে দেশের সব সরকারি অফিসে আবারও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। কর্মকর্তা-কর্মচারীরা ফিরছেন কাজে, ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে সচিবালয়সহ নানা দফতরে।

‎পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। দেশের সব গণমাধ্যমেও শেষ কর্মদিবস ছিল ওই দিন। ৫ জুন শুরু হয় সংবাদ কর্মীদের পাঁচ দিন আর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১০ দিনের ছুটি।

বিজ্ঞাপন

‎ছুটির শেষ দিন শনিবার গভীর রাত পর্যন্ত অনেক মানুষকে গ্রাম থেকে রাজধানীতে ফিরতে দেখা গেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা বাসগুলোর বেশ চাপ টার্মিনালগুলোতে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্য দিনের চেয়ে শনিবার বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

‎প্রসঙ্গত, সরকার ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি ঘোষণা করেছিল। পরবর্তীতে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

‎এ দুইদিন ছুটি ভোগের জন্য আগের দুটি শনিবার ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখা হয়েছিল।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো