Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১২:০৮ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১৭:২৬

ঈদ পরবর্তী মত মিনিময় সভা ‎প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন ভোটের জন্য প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছেন। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর সংস্থাটি।

‎রেরাবার (১৫ জুন) সকাল ১০টায় ‎রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব কথা বলেন সিইসি। এ সময় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

‎নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সিইসি বলেন, “অনেকগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি, যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আজকে ঈদুল আজহার মতবিনিময় সভায় আপনাদের হাজির করেছি। আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।”

বিজ্ঞাপন

তিনি জানান, প্রধান উপদেষ্টা বিশ্বনেতাদের বলে যাচ্ছেন, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। তিনি বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছেন আমাদের ওপর আস্থা আছে বলে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, “আমাদের আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার। কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যয়সঙ্গভাবে কাজ করার।”

অতীতে ইসির নানা কাজের সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সিইসি এএমএম নাসির উদ্দিন আরও বলেন,‎ “আমরা রেফারির ভূমিকায়, রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক; যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটার জন্য আমরা বদ্ধপরিকর।

‎এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মরকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো