Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুবাইয়ের ৬৭তলা ভবনে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫ ১২:২৫ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১৫:২৬

দুবাইয়ের মেরিনায় অবস্থিত ৬৭তলা এই ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ছবি: দ্য ডেইলি গার্ডিয়ান

দুবাইয়ের ৬৭তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরইমধ্যে সেখান থেকে ৩ হাজার ৮২০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১৪ জুন) দুবাইয়ের মেরিনায় অবস্থিত ওই বহুতল ভবনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস (ডিএমও)।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতেই আগুন লাগার পর মেরিনা পিনাকলের ৭৬৪টি অ্যাপার্টমেন্টের বাসিন্দাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

খালিজ টাইমস সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, ছয় ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে দুবাই সিভিল ডিফেন্সের দল আগুন নেভাতে সক্ষম হয়েছে।

ডিএমও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপত্তা এবং কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কর্তৃপক্ষ ভবনের ডেভেলপারের সঙ্গে কাজ করছে। যাতে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা যায়।

বিজ্ঞাপন

আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অ্যাম্বুলেন্স দল এবং চিকিৎসা কর্মীরা নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দাদের পূর্ণ চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদানের জন্য ঘটনাস্থলে অবস্থান করছেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো