Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৬:০৮

ঘটনাস্থলে পুলিশ।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমরান শেখ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উপজেলার বামনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান শেখ ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের শুকুর আলী ছেলে।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, ঢাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ী ভাঙ্গায় আসছিলেন যুবক ইমরান শেখ। এক্সপ্রেসওয়ের বামনকান্দা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত পরিবহন তাকে ধাক্কা দিলে ইমরান শেখ মোটরসাইকেলটি নিয়ে সড়কের পাশে রেলিংয়ের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো