Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব, শাহবাগে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২২:১৩

প্রতীকী ছবি

ঢাকা: মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর শাহবাগ এলাকায় ছুরিকাঘাতে মোবারক (১৮) নামে এক ভাসমান যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ জুন) বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগ শিশুপার্কের সামনে ফুটওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই রবিউল জানান, তাদের বাড়ি হবিগঞ্জ জেলায়। মোবারকের বাবার নাম আ. মোনাফ। তিনি ভাসমান অবস্থায় শাহবাগ মেট্রো স্টেশনের নিচে থাকতেন। এক সপ্তাহ আগে লামিয়া নামে এক মেয়েকে তিনি বিয়ে করেন।

রবিউল বলেন, ‘নবী নামে এক ব্যক্তি মাদক বিক্রি করে। সে ওই এলাকার লিডার। নবীর কাছ থেকে মাদক নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে মোবারক। এক সপ্তাহ আগে সে চার হাজার টাকার মাদক নিয়ে আসে বিক্রির জন্য। তবে সে টাকা দিচ্ছিল না নবীকে। আজ বিকেলে রাতুল, রাজুসহ চার থেকে পাঁচজনকে মোবারকের কাছে টাকা আনতে পাঠায় নবী। শিশুপার্ক ওভারব্রিজের নিচে মোবারকের কাছে টাকা চায়। কিন্তু মোবারক জানায়, এখন সে টাকা দিতে পারবে না। এ বিষয়ে তর্কাতর্কির এক পর্যায়ে রাজু ও রাতুল মোবারকের শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।’

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনরা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো