Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোস্তফা মোহসীন মন্টু শেষ মুহূর্ত পর্যন্ত নীতির প্রশ্নে আপস করেননি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ২১:৪৮ | আপডেট: ১৬ জুন ২০২৫ ০৯:৪৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, মোস্তফা মোহসীন মন্টু পুরো সত্তরের দশকে স্বাধীনতা সংগ্রাম করেছেন, প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নিয়েছেন। পরবর্তীকালে নীতির সঙ্গে মিল না হওয়ায় আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন। তারপর আর কোনো কম্প্রোমাইজ করেননি এবং শেষ মুহুর্ত পর্যন্ত নীতির প্রশ্নে কোনো আপস করেননি।

রোববার (১৫ জুন) বিকেলে হাসপাতালে গিয়ে মোস্তফা মোহসীন মন্টুর মরদেহ দেখে বেরিয়ে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে মোস্তফা মোহসনী মন্টু ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরে রাজনৈতিক সহকর্মী।

মির্জা ফখরুল বলেন, ‘‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতাকে হারালাম আমরা। মোস্তফা মোহসীন মন্টু পরিচয় কেবল গণফোরামের সভাপতি হিসেবে নয়; তার মূল পরিচয় হচ্ছে তিনি একজন সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা, জীবন্ত মুক্তিযোদ্ধা। তার চলে যাওয়াতে জাতির যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি সহজে পুরণ হওয়ার নয়।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে হারিয়েছি একজন সুহৃদকে, ঘনিষ্ঠ বন্ধুকে। তার চলে যাওয়া আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখের, কষ্টের। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।’’

এর আগে, রোববার (১৫ জুন) বিকেল ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তফা মোহসীন মন্টু।

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো