Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ০০:১৫

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এস এম সাজিদ হাসান নামের এক যুবক আহত হয়েছেন।

রোববার (১৫ জুন) রাত ৯ টার দিকে নগরীর ময়লাপোতা মোড়সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

এসএম সাজিদ হাসান নগরীর বাগমারা চেয়ারম্যান বাড়ি মোড়ের বাসিন্দা এস এম জাহিদ আলীর ছেলে। তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান রিকশায় করে শিববাড়ি মোড় থেকে বাগমারা বাসায় যাওয়ার উদ্দেশে রওনা হয়। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাকে পেছন থেকে অনুসরণ করতে থাকে। তাকে বহনকারী রিকশাটি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সামনে রূপসা অটোমোবাইল মাইক্রো গ্যারেজের সামনে আসামাত্র জাহিদ বিষয়টি আঁচ করতে পারে। তখন তিনি রিকশা থেকে নেমে আত্মরাক্ষার জন্য দৌড় দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দু’জনের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার বাম কোমরে এবং অপরটি ডান পায়ের হাঁটুর উপরে বিদ্ধ হয়।

বিজ্ঞাপন

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, ‘স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো