Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ুদূষণ তালিকায় ২৩তম অবস্থানে ঢাকা, শীর্ষে দুবাই

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ০৯:৩৫ | আপডেট: ১৬ জুন ২০২৫ ১২:৫২

বায়ুদূষণ।

ঢাকা: বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। জলবায়ু পরিবর্তন ও অব্যবস্থাপনার প্রভাবে বিশ্বের নানা শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে রয়েছে এই দূষণের কবলে।

সোমবার (১৬ জুন) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তালিকায় দেখা গেছে, একিউআই (Air Quality Index) স্কোর ৭৮ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩তম স্থানে রয়েছে ঢাকা। এই স্কোরকে ‘মাঝারি’ বা সহনীয় দূষণ হিসেবে গণ্য করা হয়।

তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার একিউআই স্কোর ১৫৮। এটি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (১৫২), তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫১), চতুর্থ স্থানে ভারতের দিল্লি (১৪৪) এবং পঞ্চম স্থানে রয়েছে ইসরাইলের জেরুজালেম, যার স্কোর ১১৭।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর যদি:

-০ থেকে ৫০ হয়, তখন বায়ু ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়;
-৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’;
-১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’;
-১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়;
-২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’;
-আর ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ এবং গুরুতর স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত বহন করে।

বিশেষজ্ঞদের মতে, দূষণমাত্রা বেড়ে গেলে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে সুস্থ মানুষকেও সতর্কভাবে বাইরে চলাফেরা করতে বলা হয়।

ঢাকায় সাম্প্রতিক সময়ের তুলনায় বায়ুর মান কিছুটা উন্নত হলেও এখনো এটি আন্তর্জাতিক মান অনুযায়ী স্বাস্থ্যকর নয়। পরিবেশবিদরা বলছেন, নিরবচ্ছিন্ন নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং শিল্পকারখানার দূষণ কমানো না গেলে ঢাকার বাতাসের মান আরও খারাপের দিকে যাবে।

সারাবাংলা/এফএন/ এস ডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো