Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাত্তুসোর কাঁধেই ইতালির দায়িত্ব

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৫ ১০:৪৮

ইতালির কোচের দায়িত্ব পেলেন গাত্তুসো

গত সপ্তাহেই নরওয়ের কাছে হারের পর কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন লুসিয়ানো স্পালেত্তি। ইতালির কোচের পদটা ফাঁকা থাকল না এক সপ্তাহও। সাবেক ফুটবলার জেন্নারো গাত্তুসোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিলেন গাত্তুসো। ইতালির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডারের হাতে দায়িত্ব তুলে দিতে পেরে উচ্ছ্বসিত ইতালির ফুটবলের সভাপতি ভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা।

গ্রাভিনা বলছেন, গাত্তুসোর হাত ধরেই এগিয়ে যাবে ইতালির ফুটবল, ‘গাত্তুসো ইতালিয়ান ফুটবলের প্রতীক। নীল জার্সি তার গায়ের দ্বিতীয় ত্বকের মতো। আমরা যেটা অর্জন করতে চাই, সেটা সে গুরুত্বের সঙ্গেই অনুধাবন করবে। আশা করি তিনি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে।’

বিজ্ঞাপন

আগামী বৃহস্পতিবার রোমের পারকো দেই প্রিন্সিপাল হোটেলে ইতালির কোচ হিসেবে গাত্তুসো পরিচয় করিয়ে দেওয়া হবে। তাকে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে দলে নিয়েছে ইতালি।

পেশাদার ফুটবল ছাড়ার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন ৪৭ বছর বয়সী গাত্তুসো। সবশেষ ক্রোয়েশিয়ার ক্লাব হাইডুক স্প্লিটের কোচ ছিলেন তিনি।

ইতালির হয়ে ৭৩ ম্যাচে মাঠে নামা গাত্তুসোর সামনে এখন বড় চ্যালেঞ্জ দলকে ২০২৬ বিশ্বকাপে নিয়ে যাওয়া। ২০২২ ও ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি ৪ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

এই মুহূর্তে গ্রুপ আইতে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইতালি। বিশ্বকাপে বাছাইপর্বে ৫ সেপ্টেম্বর এস্টোনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে গাত্তুসোর মিশন।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো