Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে বাস ও কভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১১:২১ | আপডেট: ১৬ জুন ২০২৫ ১২:৫২

কক্সবাজারের রামুতে দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান।

কক্সবাজার: কক্সবাজারের রামুতে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার রশিদনগর জেটিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার সদরের দক্ষিণ পাতলি এলাকার শফিকুর রহমানের ছেলে হাবিবুল্লাহ (৫৫), তার ছেলে মোহাম্মদ রিয়াদ (২২), রামু উপজেলার পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)

ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামগামী যাত্রীবাহী পূরবী পরিবহণের একটি বাস ও কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যানের মধ্যে রশিদনগর জেটিঘাট এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত দুটি যান জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো