Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৩:০৮ | আপডেট: ১৬ জুন ২০২৫ ১৬:৪৬

ঢাকা: জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে একাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, সকাল ৭টায় হাইকোর্ট গেটের বাইরে দুটি ককটেল ছুড়ে মারেন অজ্ঞাতরা। এর মধ্যে একটি মাজার গেটের বাইরে বিস্ফোরিত হয়। আরেকটি দোয়েল চত্ত্বর যাওয়ার পথে অবিস্ফোরিত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান শাহবাগ থানার টহল পুলিশ সদস্যরা।

এদিন সকাল ১০টার পর এ মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অপর দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করা হয়।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো