Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিস্ফোরক মামলা: বিএনপি নেতা এ্যানিসহ খালাস পেলেন ৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৪:৩৫ | আপডেট: ১৬ জুন ২০২৫ ১৬:৪৬

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

ঢাকা: বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৯ জনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জুন) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।

অন্যরা হলেন- স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, বিএনপি নেতা কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এমএ সৈয়দ মন্টু, আবদুস সাত্তার ও মো. সালাউদ্দিন।

এ্যানির আইনজীবী মহি উদ্দিন চৌধুরী বলেন, মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে খালাস পেয়েছেন আসামিরা। এ মামলা চলার মতো কোনো উপাদান না থাকায় মামলাটি নিষ্পত্তি করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০১৩ সালের ১০ নভেম্বর ১৮ দলের ডাকা হরতালের সময় রাজধানীর সূত্রাপুর এলাকায় একটি লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এতে পাঁচজন দগ্ধ হন। এ ঘটনার পরদিন ১১ নভেম্বর বিস্ফোরক আইনে সূত্রাপুর থানায় মামলা করেন তৎকালীন পুলিশ উপ-পরিদর্শক নয়ন ফারকুন।

মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ২১ মে আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক আনোয়ার আলম আজাদ। পরে এ মামলায় বিচার শুরু হয়।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো