Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ১৬ জুন ২০২৫ ২০:৫৩

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১৬ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘অভ্যুত্থানের সময় তারা রেমিটেন্স শাটডাউন দিয়ে অভ্যুত্থানকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছিলেন। দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে যে দুটি পিলারের ওপর তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রবাসীর ভাইদের পাঠানো রেমিটেন্স।’

তিনি লেখেন, ‘আর যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার- ভোটাধিকারের প্রশ্ন আসে, তখন মুখে কুলুপ কেন? কোন প্রক্রিয়ায় সবচেয়ে সহজে, স্বচ্ছভাবে এই ভোটাধিকার নিশ্চিত করা যায় সেটা নির্বাচন কমিশন ঠিক করুক। ২০২৬ সালের নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো