Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২১:২৩ | আপডেট: ১৬ জুন ২০২৫ ২৩:১১

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গুমবিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারপার্সন গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৬ জুন) সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাজিনা বারানোভস্কা বিভিন্ন সংস্থায় (যেমন র‍্যাব, ডিজিএফআই, বিজিবি) অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জবাবে সেনাবাহিনী প্রধান জানান, এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো