Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেমড়ায় বাসার ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২২:৩৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমড়ায় একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে রুমী আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে ডেমড়ার বক্সনগর হাজি রোডের একটি বাসার দুইতলার ছাদ থেকে নিচে পড়ে যায় ওই ছাত্রী। পরে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

রুমীর খালাতো বোন মেহেরুন্নেছা জানান, ডেমড়া বক্সনগরে তাদের নিজেদের বাড়ি। রুমী ও তার মা বকুল বেগম নিচতলায় থাকে। অনেক আগেই রুমীর বাবা রুবেল মিয়া তাদের রেখে অন্যত্র চলে যায়। রুমী স্থানীয় একটি স্কুলে ৫ম শ্রেণিতে পড়তো।

তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে ট্যাংকের পানি দেখতে ছাদে যায় রুমী। তখন সে নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। তবে সে কীভাবে পড়ে গেল তা আমরা জানতে পারিনি।’

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমড়া থেকে স্বজনরা ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুমীর স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো