Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে মাদক মামলায় ৩ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২২:৫৬ | আপডেট: ১৬ জুন ২০২৫ ২৩:০৪

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ: জেলার শ্রীনগরে মাদক মামলায় ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ১৬ জুন) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম রায় ঘোষণা করেন। রায় প্রচারের সময় আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি রনি খানকে (২৯) ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি হুসাইন বাবু (৩০) ও মো. শাহিন হাওলাদারকে (২৯) ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. হোসেন।

সাজাপ্রাপ্ত আসামি রনি খান শ্রীনগর উপজেলার তিন গাঁও গ্রামের ওয়াহাব খানের ছেলে, অপর হুসাইন বাবু একই উপজেলার বেলতলী গ্রামের হাজী নুরুল হকের ছেলে, শাহিন হাওলাদার একই এলাকার মাইজ উদ্দিন হাওলাদারের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ মে দুপুরে শ্রীনগর উপজেলার তিন গাঁও গ্রামের আসামি রনি খানের বাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাব ১১ সি পি সি ১ মুন্সীগঞ্জের পুলিশ পরিদর্শক ডিএডি মোহাম্মদ এমদাদুল হক বাদী হয়ে ২০১৮ সালের ১১ মে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট মো. হালিম হোসেন জানান, মাদক আইনে ৩ আসামিকে আদালত আজ দোষী সাব্যস্ত করেন। রায়ের সময় আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দিয়েছেন আদালত।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো