Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫ ০৯:০৭ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১১:৩৬

ইরানের ক্ষেপণাস্ত্রের আগুনে জ্বলছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সোমবার (১৬ জুন) হাইফার তেল স্থাপনায় হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। হামলার তথ্যটি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে জরুরি সতর্ক সংকেত হিসেবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

ইয়াহাভ বলেন, শহরের বেশ কয়েকটি বাড়ি এবং অন্যান্য ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে মাত্র চারজন সামান্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইসরায়েল পুলিশ জানিয়েছে, হাইফা এলাকায় মিসাইল হামলার সরাসরি সম্প্রচার করা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের সরিয়ে নিতে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

একজন মুখপাত্র বলেন, উপকূলীয় জেলার পুলিশের গাড়িগুলো ঘটনাস্থল পরিদর্শন এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রওনা হয়েছে।

উদ্ধারকারীরা উত্তরাঞ্চলীয় শহরে হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিনজন নিখোঁজ ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেন। মিসাইল বিস্ফোরণে ঘটনাস্থলে আগুনও লেগেছিল। ফলে উদ্ধার কাজকে জটিল করে তুলে।

উল্লেখ্য, হাইফায় তেল শোধনাগার, একটি প্রধান বন্দর এবং একটি নৌঘাঁটিসহ বেশ কয়েকটি সংবেদনশীল স্থাপনা রয়েছে। ফলে শহরটি রক্ষায় আইডিএফ অত্যন্ত সক্রিয়। তবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পরিস্থিতি যেকোনো সময় মারাত্মক হতে পারে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো