Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীনা নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫ ০৯:১৮ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১২:৪০

চলছে ইরান ও ইসরায়েলের পালটাপালটি হামলা। ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই পালটাপালটি হামলা মধ্যেই ইসরায়েল থেকে চীনের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস।

মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

চীনা দূতাবাস জানায়, ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশ ত্যাগ করা সম্ভব নয়। তাই চীনা নাগরিকদের জর্ডান সীমান্ত দিয়ে স্থলপথে ইসরায়েল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের এই সতর্কবার্তা চীনের ইউচ্যাট চ্যানেলে প্রকাশিত হয়েছে, যাতে ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকরা দ্রুত তথ্য পেতে পারেন। এছাড়া, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা জারি করেছে।

বিজ্ঞাপন

তেল আবিব চীনা দূতাবাস একটি সতর্কবার্তা জারি করেছে যে, ইসরায়েল-ইরান সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। দুই পক্ষের সংঘর্ষের ফলে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা বাড়ছে। বিষয়টি নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে, চীনের পক্ষ থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো