Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন ‘আত্মঘাতী ড্রোন’ উন্মোচন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫ ১০:৫৬

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ‘শাহেদ-১০৭’ নামে নতুন ‘আত্মঘাতী’ ড্রোন উন্মোচন করেছে ইরান। সোমবার (১৬ জুন) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনী এই ড্রোন প্রকাশ্যে আনে। এদিন ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শাহেদ-১০৭ একটি মানববিহীন আকাশযান (ইউএভি), যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে নির্মিত। এটি পিস্টন ইঞ্জিনচালিত এবং এক হাজার ৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে উড়তে সক্ষম।

ড্রোনটির ছবিও প্রকাশ করা হয়েছে। এর দীর্ঘ পাল্লা এবং নির্ভুলতা একে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা গেছে, নতুন আবিষ্কার করা ড্রোনটি ইসরায়েলি অধিকৃত অঞ্চলের ওপর দিয়ে ‘অ্যারো ৩’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছে পৌঁছে গেছে। তাই এটি প্রমাণ করে যে, নতুন ইরানি ড্রোনটি ইসরায়েলের বহুস্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে পড়তে সক্ষম হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যদি শাহেদ-১০৭ ড্রোন দলগতভাবে ব্যবহার করা হয়, তবে তা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

তবে ইরান জানিয়েছে, শাহেদ-১০৭ কেবল প্রতিরক্ষামূলক কৌশলের অংশ হিসেবেই ব্যবহৃত হবে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো