Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ফিরতি হজ ফ্লাইট শুরু, ফিরলেন ৪১৩ জন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৪:১৪ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৫:০৮

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছা জানান।

চট্টগ্রাম ব্যুরো: হজযাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরতি ফ্লাইট আসা শুরু হয়েছে। প্রথম ফ্লাইটে ফিরেছেন ৪১৩ জন হাজি।

মঙ্গলবার (১৭ জুন) সকালে পবিত্র হজ পালন শেষে হাজিরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেন। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছা জানান।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, চট্টগ্রাম থেকে এ বছর ৫ হাজার ১৮৮ হাজি হজ পালনের জন্য সৌদিআরব গিয়েছিলেন। এদের মধ্যে ৪১৩ জনকে নিয়ে মঙ্গলবার সকাল ১০টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-১৩৬) বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

চলতি বছর সৌদিআরবের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হয় গত ৩ মে।

চট্টগ্রাম থেকে এ বছর মোট ৫ হাজার ১৮৮ হাজি হজ পালনের জন্য সৌদিআরবে যান। গত বছর গিয়েছিলেন ৮ হাজার। ২০২৩ সালে চট্টগ্রাম থেকে ১০ হাজার ও ২০২২ সালে ১২ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে যান।

সারাবাংলা/আরডি/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো