Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮ লাখ টাকার ভারতীয় চোরাই শাড়ি ও লেহেঙ্গা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৪:৩৬

ভারতীয় চোরাই শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বিজিবি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে। এসব পণ্যের আনুমানিক মূল্য আট লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ জুন) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার এক নম্বর জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা বিওপি’র সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই চোরাচালান করা পণ্যগুলো উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পিলার ১২১৩/৪ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট নামক স্থান থেকে ১২০ পিস ভারতীয় সিল্ক শাড়ি এবং ১০ পিস লেহেঙ্গা জব্দ করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ হওয়া ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো