Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৬:৪৯ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৯:৩৪

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। পাশাপাশি আপাতত দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত সই করা নোটিশে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন।

এমতাবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচদিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

বিজ্ঞাপন

পাশাপাশি, বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ নির্দেশনা মোতাবেক এতদ্বারা নির্দেশনা প্রদান করা হলো।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো