Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সংবিধানের ৭০ অনুচ্ছেদের ২ বিষয়ে সবাই একমত’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৯:১৪ | আপডেট: ১৭ জুন ২০২৫ ২১:৪৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলো মতঐক্যে পৌঁছেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এর বাইরে জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশোধনের বিধান রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচনি ইশতেহারে রাখতে পারবে।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার দ্বিতীয় দিনের বিরতিতে তিনি এসব তথ্য জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন জানান, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ কমিটিতে বিরোধীদল থেকে সভাপতি পদে নিয়োগ দেওয়া হবে বলেও ঐকমত্য হয়েছে। তিনি বলেন, ‘অর্থবিল ও আস্থাভোট ছাড়া সংসদ সদস্যরা যেকোনো বিষয়ে সংসদে স্বাধীনভাবে মত দিতে পারবে।’

বিজ্ঞাপন

তিনি জানান, পাবলিক অ্যাকাউন্টস, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন, পাবলিক আন্ডারটেকিংসহ গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদ সংখ্যানুপতিক ভিত্তিতে বিরোধীদল থেকে দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো।

বিরতির পর নারী আসনের নির্বাচন প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষ ও প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো