Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী ইনসান শেখ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ১৭ জুন ২০২৫ ২১:৪৪

গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ইনসান শেখ

রাজবাড়ী: রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী এক ডজন মামলার আসামি মো. আশরাফুল হক ইনসান ওরফে ইনসান শেখকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান। এর আগে সোমবার (১৬ জুন) রাতে রাজবাড়ী সদরের গোদার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইনসান শেখ রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়ার মুকুল রহমান ওরফে মুকুল ড্রাইভারের ছেলে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ইনসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১২টি মামলার রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো