Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাপাশিয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২১:১৫

প্রতীকী ছবি

গাজীপুর: জেলার কাপাশিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় কাপাশিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রবিউল ইসলাম বলেন, ‘আজ দুপুর আড়াইটার দিকে কাপাশিয়ার জামিয়া আশ্রম এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন সম্পর্কে মা-ছেলে।’

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো