Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জমি নিয়ে বিরোধ, লালমনিরহাটে ধাক্কাধাক্কিতে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২১:৫৫

প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধাক্কাধাক্কিতে রইচ উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার বেলেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রইচ উদ্দিন পাটগ্রামের বেলের বাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয়রা জানান, রইচ উদ্দিনের সঙ্গে সাহেব আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিকেলে জমির সীমানা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এ সময় রইচ উদ্দিন মাটিতে পড়ে গেলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো