Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে ইন্টারনেট সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২২:১৭ | আপডেট: ১৮ জুন ২০২৫ ০০:২৫

ছবি: সংগৃহীত

ইসরায়েলের নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

মঙ্গলবার (১৭ জুন) ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির দেওয়া তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের ও তাদের দেহরক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর কোনো এমন যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না যা পাবলিক ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে।

ধারণা করা হচ্ছে, ইসরায়েল গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, ইসরায়েলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-ব্যবস্থা আরও কঠোর করার ইঙ্গিত দিচ্ছে।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো