Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড্রেনে মিলল রাইফেলের গুলির বিপুল ফাঁকা অংশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২২:৪৫ | আপডেট: ১৭ জুন ২০২৫ ২২:৪৭

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ড্রেন থেকে বিপুল পরিমাণ গুলির ফাঁকা অংশ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, একদল ভাসমান শিশু-কিশোর ড্রেন থেকে লোহা কুড়ানোর সময় সেগুলো পেয়েছে।

সঠিক পরিমাণ নির্ধারণ না হলেও পরিমাণ প্রায় ১৭০০ গতে পারে বলে পুলিশের ভাষ্য।

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকা থেকে এসব গুলির ফাঁকা অংশ উদ্ধার হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, ভাসমান কিছু শিশু-কিশোর ড্রেনে নেমে লোহার খুচরো অংশ কুড়াচ্ছিল। গুলির ফাঁকা অংশগুলো দেখে তারা স্থানীয় লোকজনকে জানায়।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়।

ওসি কামরুজ্জামান বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম, সেগুলো গুলি কিংবা গুলির খোসা। কিন্তু উদ্ধারের পর দেখা গেছে, রাইফেলের গুলি ছোঁড়ার পর যে অংশটি বের হয় মূলত সে অংশটি পাওয়া গেছে। এগুলো গুলি বা খোসা নয়।’

তবে এসব গুলির ফাঁকা অংশ ড্রেনে কীভাবে গেল, সেটি এখনো পুলিশ জানতে পারেনি।

ওসি আরও বলেন, ‘এগুলো অনেক আগেই ড্রেনে ফেলা হয়েছে। সম্ভবত পরিত্যক্ত অবস্থায় ফেলা হয়েছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো