Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রিন এণ্ড ক্লিন কর্মসূচি / একদিনে ১৯ ট্রাক ময়লা অপসারণ করল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ০৯:৫১ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১০:০২

ঢাকা: গ্রিন এণ্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা শহরের ও সিটি করপোরেশনের ছয়টি সড়ক ও সড়কদ্বীপের বর্জ্য পরিষ্কার করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ জুন) এই সময় ১৯ ট্রাক ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন জেলা প্রশাসনের কর্মীরা।

জেলার চানমারি নতুন সড়কের উভয় পার্শ্বের অংশ, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ সাইনবোর্ড মুখী মহাসড়কের সড়কদ্বীপ, ফতুল্লা স্টেডিয়াম সম্মুখস্থ সার্ভিস লেনের বর্জ্য পরিষ্কার করা হয়। চারটি ট্রাক, একটি বুলডোজার ক্রমাগত কাজ করে সড়ক ও সড়কদ্বীপের বর্জ্য পরিষ্কার করে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চানমারি নতুন সড়কের পার্শ্ব থেকে দুই ট্রাক, চানমারি নতুন সড়কের তল্লা এলাকার গাছ রোপণের এলাকা থেকে চার ট্রাক, জেলা আনসার কমান্ডেন্টের দফতরের সামনে থেকে এক ট্রাক, হাজীগঞ্জগামী রাস্তার জেলা আনসারকর্তৃক গাছ রোপণের এলাকা থেকে এক ট্রাক, জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ সাইনবোর্ড মুখী মহাসড়কের সড়কদ্বীপের থেকে এক ট্রাক, ফতুল্লা স্টেডিয়াম সম্মুখস্থ সার্ভিস লেন থেকে ১০ ট্রাকসহ মোট ১৯ ট্রাক ময়লা আবর্জনা অপসারণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসনের পক্ষ রাস্তাসংলগ্ন এলাকাবাসীকে নগরের পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন ও উদ্বুদ্ধ করা হয়।

গ্রিন এণ্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এই পর্যন্ত প্রায় ১১০ ট্রাক আবর্জনা অপসারণ করেছে জেলা প্রশাসন।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো