Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপ ২০২৫ / ৩৯ বছর বয়সে গোল করে রামোসের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৫ ১০:২৯

গোল করে নতুন ইতিহাস গড়লেন রামোস

রক্ষণভাগ সামলানোই তার মূল কাজ। তবে পুরো ক্যারিয়ারজুড়ে দারুণ কিছু গোলও উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ারের সায়াহ্নে এসেও গোল করেই ইতিহাস গড়লেন সার্জিও রামোস। ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের বিপক্ষে মন্টেরেইয়ের হয়ে গোল করে অনন্য রেকর্ড গড়লেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড এখন রামোসের।

ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্টারের মুখোমুখি হয়েছিল মন্টেরেই। গ্রুপ ই এর ম্যাচে রোজ বোল স্টেডিয়ামে ইন্টারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মন্টেরেই। ম্যাচের ২৫ মিনিটে দারুণ এক হেডে গোল করে ডেডলক ভাঙ্গেন রামোস।

রামোসের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি মন্টেরেই। ৪২ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে ম্যাচে সমতা ফেরায় ইন্টার।

বিজ্ঞাপন

জিততে না পারলেও গোল করে ইতিহাস গড়েছেন রামোস। ক্লাব বিশ্বকাপের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি বয়সী গোলদাতা। ৩৯ বছর ২ মাস ও ১৮ দিন বয়সে গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন রামোস।

রামোস ভেঙ্গেছেন হাভিয়ের জানেত্তি, নিকোলাস অটামেন্ডি ও আনহেল ডি মারিয়ার রেকর্ড। তারা সবাই গোল করেছিলেন ৩৭ বছর বয়সে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো