Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় বিএনপির সার্চ কমিটি গঠন নিয়ে দু’পক্ষের গোলাগুলি, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১২:৫৬ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১২:৫৯

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধরমপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি গঠন নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলমের অনুসারী মিঠু ও উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলীর অনুসারী শামসুলের কর্মীরা বৈঠকে বসেন। কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। একপযার্য়ে স্থানীয় বিএনপি নেতা মিঠু ও শামসুলের কর্মী সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো