Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৩:২২ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:০৮

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ চলছে। বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

এরমধ্যে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমুখ।

বিজ্ঞাপন

আজ তিনটি বিষয়ে আলোচনা হবে বলে আগেই জানানো হয়েছে। সেগুলো হলো– রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও জেলা সমন্বয় কমিটি গঠন।

এর আগে, মঙ্গলবার (১৭ জুন) দ্বিতীয় দিনে আলোচনা হয়েছে (সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব), দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) এবং প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো