Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন চান রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৪:২০ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৫:০০

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির অনান্য নেতা-কর্মীরা।

ঢাকা: নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে, সেটি তারা দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৮ জুন) দুপুরে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ আশাবাদ ব্যাক্ত করেন।

রিজভী বলেন, ‘‘কারও যদি মনে হয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে, সেটি আলাপ-আলোচনা করে সমাধান করতে হবে এবং দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা আশা করি, সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে তারা।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙন ধরানো যায়নি। বিএনপি ভাঙার হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে।’’

রিজভী বলেন, ‘সংকট এখনো কাটেনি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এখনো অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা প্রতিষ্ঠা করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে।’’

তিনি বলেন, ‘‘বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও আইনশৃঙ্খলা বাহিনীতে গায়েবি মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি? এসব বিষয়ে সরকারকে দ্রুত তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।’’

ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠন করতে সরকারকে অনুরোধ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ নরসিংদী জেলা বিএনপির নেতারা।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো