Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৬:৩২ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৮:১০

মশিউর রহমান মিম। ছবি: সংগৃহীত

ফরিদপুর: শেখ হাসিনাকে নিয়ে লিফলেট বিতরণের অভিযোগে সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১১ টার দিকে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। গ্রেফতার মশিউর রহমান মিম উপজেলার বাছের বেপারী ডাংগী গ্রামের মোন্নাফ বেপারীর ছেলে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিকোঠা বাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

ওসি নাজমুল আরও বলেন, ‘মশিউর মিম সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন। কিন্তু কিছুদিন ধরে সে এলাকায় এসে তার সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গতকাল গ্রেফতার করি।’

তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি উপজেলার জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনাকে নিয়ে লিফলেট বিতরণ মামলায় মিমের পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো