Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মধ্যপ্রাচ্য ফেরত ২ যাত্রীর কাছ থেকে সিগারেট-মোবাইল-প্রসাধনী জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৭:২২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে বিদেশি সিগারেট, মোবাইল ও প্রসাধনী জব্দ করা হয়েছে। এসব পণ্য আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১৮ জুন) জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বিমান চলাচল নিরাপত্তা (এভসেক) টিম ও বিমানবাহিনী টাস্কফোর্সের আলাদা অভিযানে এসব সামগ্রী জব্দ করা হয়।

জব্দ সামগ্রীর মধ্যে আছে- ১৬০ কার্টন বিদেশি ইজি লাইট সিগারেট, ১০টি মোবাইল ও ১৪০টি দেশে ব্যবহার নিষিদ্ধ গৌরি বিউটি ক্রিম। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, সকাল ৯টা ২০ মিনিটে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আবু নাসের এবং আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের যাত্রী মিন্টু দেবনাথের কাছে এসব সামগ্রী পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঘোষণা না দিয়ে অবৈধভাবে আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত এসব পণ্য তারা লাগেজে করে দেশে আনেন। জব্দ পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো