Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারাগারে গাঁজা নিয়ে প্রবেশ, আটক কারারক্ষী বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৭:২৭ | আপডেট: ১৮ জুন ২০২৫ ২১:৩৩

নীলফামারী জেলা কারাগার। ছবি: সংগৃহীত

নীলফামারী: নীলফামারী জেলা কারাগারে দায়িত্ব পালনের উদ্দেশ্যে প্রবেশের সময় গাঁজাসহ এক কারারক্ষীকে আটক করেছে দায়িত্বে থাকা অপর কারারক্ষীরা। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সদর থানায় হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এর আগে সোমবার (১৬ জুন) গভীর রাতে তাকে আটক করা হয়।

আটক কারারক্ষীর সালমান শাহ গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গজারিয়ারচালা গ্রামের মোবারক হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার গভীর রাতে দায়িত্ব পালনে জন্য প্রবেশের সময় মূল ফটকে তল্লাশি চালিয়ে কারারক্ষী সালমানের ডান পায়ের হাঁটুর নিচে প্যান্টের ভেতর থেকে আনুমানিক ৭-৮ গ্রাম গাঁজা উদ্ধার করে অপর কারারক্ষীরা।

বিজ্ঞাপন

এ বিষয় নীলফামারী কারাগারের জেলার ফারুক হোসেন জানান, এটি কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলার পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ। তাই অভিযুক্ত কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, ‘কারারক্ষী সালমান শাহ-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) তাকে আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো