Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি / বেরোবির সাবেক দুই উপাচার্যসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৮:৩৮ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৯:১৪

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: উন্নয়ন প্রকল্পে বিভিন্ন দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির
মহাপরিচালক মো. আক্তার হোসেন।

বাকি আসামিরা হলেন— তৎকালীন প্রকল্প পরিচালক ও বেরোবির সাবেক উপাচার্য একেএম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আবদুস সালাম বাচ্চু ও এমএম হাবিবুর রহমান।

দুদক কর্মকর্তা আক্তার হোসেন জানান, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন অভিযুক্তরা। একইসঙ্গে মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে ৩০ কোটিরও অধিক মূল্যের চুক্তি সম্পাদন করেন তারা। ঠিকাদারের বিল থেকে কর্তন করা নিরাপত্তা জামানতের টাকা এফডিআর করে তা লিয়েনে রেখে চার কোটি টাকার ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়কে গ্যারান্টার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অগ্রিম অর্থ প্রদানের অনুমোদন না থাকলেও ঠিকাদারকে অগ্রিম বিল দেওয়া হয়। এ ছাড়া বিল সমন্বয়ের আগেই ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হয়। এর মধ্যে প্রথম পরামর্শকের ডিজাইন উপেক্ষা করে নিয়মবহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক নিয়োগ ও দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ রয়েছে। যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

সারাবাংলা/আরএম/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো