Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাকিবের ‘তাণ্ডব’ পাইরেসি, রিমান্ডে ৩ আসামি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৯:১০ | আপডেট: ১৮ জুন ২০২৫ ২১:৩২

ঢাকা: এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে প্রযোজক শাহরিয়ার কবিরের করা মামলায় তিন আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ জুন) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এ আদেশ দেন। আসামিরা হলেন- টিপু সুলতান, মো. সাজেদুল ইসলাম ও সাগর আহমদ। এদিন আসামিদের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেন আসামি টিপু সুলতান। এ ঘটনায় বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা করেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া। মামলায় টিপু সুলতানকে এক নম্বর আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো